Monday, January 9, 2017

World War 3: Donald Trump orders huge US Navy fleet after Russia and China threats

World War 3: Donald Trump orders huge US Navy fleet after Russia and China threats

 

https://www.facebook.com/pinjory.biswas-elect revealed he wants a 355-battleship fleet, including warships and submarines as tensions across the globe grow.
The US is looking to beef up its naval defences after being issued with a chilling warning by the Kremlin, "if you want a war, you will get one".
Relations between the US and China are also at boiling point over disputed territory in the South China sea.

Saturday, January 7, 2017

তিস্তা চুক্তি নিয়ে নতুন আশাবাদ

তিস্তা চুক্তি নিয়ে নতুন আশাবাদ

https://www.facebook.com/pinjory.biswas নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত দিল্লি সফরের সময় তিস্তা চুক্তি সই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
ভারতের কেন্দ্রীয় সরকারের আড়াই বছর পূর্তি উপলক্ষে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এম জে আকবর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তির সম্ভাবনা আছে। আমরা এ নিয়ে অভ্যন্তরীণ ঐকমত্যের চেষ্টা চালাচ্ছি। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের মতৈক্যের ব্যাপারে আমরা আশাবাদী।’
অথচ কয়েক মাস ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিক্ততা ক্রমেই বাড়ছে। তাঁদের এই দ্বৈরথ তিস্তা চুক্তির ভবিষ্যৎকে গত কয়েক মাসে ক্রমেই অনিশ্চিত করে তুলেছে। এই অনিশ্চয়তা গত ডিসেম্বরের শেখ হাসিনার পরিকল্পিত ভারত সফর পেছানোতেও ভূমিকা রেখেছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। অবশ্য সফর পেছানোর ক্ষেত্রে সময়সূচির জটিলতার বিষয়টিকে কারণ হিসেবে দেখাতে চেয়েছে দুই পক্ষ। এমন এক পরিস্থিতিতে এম জে আকবরের বক্তব্য তিস্তা নিয়ে নাটকীয় মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে শেখ হাসিনার ভারত সফর আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত দুই দেশ। এই সফরের সময় নিরাপত্তা সহযোগিতার এক নতুন রূপরেখার ঘোষণা দেওয়ার ব্যাপারে আগ্রহী ভারত। এ জন্য ভারত প্রতিরক্ষা সহযোগিতার একটি চুক্তি সই করারও প্রস্তাব দিয়েছে। সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সামর্থ্য বাড়ানোসহ বিভিন্ন উপাদান থাকছে এই প্রস্তাবে। শেষ পর্যন্ত ‘সদিচ্ছার স্মারক’ হিসেবে নিরাপত্তা নিয়ে একটি ঘোষণা আসতে পারে।
তিস্তা নিয়ে এম জে আকবরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে বৃহস্পতিবার দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করা হয়। সূত্রগুলো জানিয়েছে, তিস্তা নিয়ে এ মুহূর্তে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি আগের চেয়ে বেশ ভালো। বিশেষ করে তিস্তার পানিপ্রবাহের নানা বিশ্লেষণসহ প্রয়োজনীয় উপাত্তগুলো এখন তাদের হাতে রয়েছে। ফলে পানি ভাগাভাগির হার ঠিক করে বাংলাদেশের সঙ্গে এ নিয়ে চুক্তি করা ভারতের জন্য আগের তুলনায় অনেকটা সহজ।
কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে জানতে চাইলে ভারতের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সারদা কাণ্ড নিয়ে দুই পক্ষের মধ্যে যে তিক্ততার শুরু, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল এবং রোজভ্যালি প্রসঙ্গকে ঘিরে তা এখন চরম পর্যায়ে যাচ্ছে। এ অবস্থায় তিস্তা নিয়ে মমতাকে রাজি করানো অনেকটাই কঠিন। কাজেই এ অবস্থায় মমতাকে পাশে নিয়ে মোদির পক্ষে তিস্তা চুক্তি সই করাটা প্রায় অসম্ভব। প্রসঙ্গত, সারদা ও রোজভ্যালি নামে দুটি ভুয়া প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করায় এ নিয়ে ভারতজুড়ে হই চই পড়ে যায়।
বিজেপি নেতৃত্বের চিন্তা হচ্ছে, তিস্তা নিয়ে মমতাকে রাজি করাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর সঙ্গে কথা বলবেন। এতে যদি তিনি রাজি না হন বিকল্প ভাবনাও আছে বিজেপির। নরেন্দ্র মোদি শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করেই বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে ফেলতে পারেন।
জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গজালডোবা ব্যারাজটি এখন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তাই কেন্দ্রীয় সরকার চাইলেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এড়িয়ে এককভাবে বাংলাদেশের সঙ্গে চুক্তিটি সই করতে পারে। এখন চুক্তিটি যে জায়গায় আটকে আছে, সেটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়।
তিস্তা চুক্তি নিয়ে আলোচনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এমন একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, অভিন্ন নদীটির চুক্তি যেখানে আটকে আছে তার সঙ্গে কারিগরি কোনো বিষয় নয়, রাজনীতি জড়িত। তাই রাজনৈতিক নেতৃত্ব যদি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে চুক্তি সইয়ে কোনো বাধা থাকবে না। তা ছাড়া যেখানে গিয়ে শেষ মুহূর্তে তিস্তা চুক্তি সই আটকে গিয়েছিল, সেটি ভারত পরে পর্যালোচনা করে দেখেছে। ওই পর্যালোচনায় দেখা গেছে, যেভাবে চুক্তিটি বাস্তবায়নের রূপরেখা তৈরি হয়েছে, তা দুই পক্ষের জন্য সহায়ক হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের পার্লামেন্টে বিল সংশোধনের আগে তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় রাজনৈতিক মহলেও আলোচনা হয়েছিল। বিশেষ করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এ বিষয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিস্তার ব্যাপারে মমতার অবস্থান নিয়ে কথা বলেছিল। ওই সময় রাজনৈতিক মহল থেকে মত এসেছিল, মমতা চুক্তিটিতে বাধা দিতেই থাকবেন। কাজেই তাঁকে ছাড়াই চুক্তি করার ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত অবশ্য মোদির সরকার সীমান্ত চুক্তি আগে বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছে।
জানা গেছে, গত বছরের জুনে বাংলাদেশ সফরের সময় নরেন্দ্র মোদি তিস্তা চুক্তি সইয়ের জন্য শেখ হাসিনার কাছে সময় চেয়েছিলেন। ফলে এবার শেখ হাসিনা দিল্লি এলে তিনি যদি আবার সময় চান তবে তা বাংলাদেশকে আশাহত করতে পারে। তাই বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে আস্থা আরও জোরদার করতে এবার সুনির্দিষ্ট কিছু করতে বেশি মনোযোগ দিচ্ছে ভারত।
জানতে চাইলে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতের শাসনব্যবস্থায় কোনো দেশের সম্পর্ক বজায় রাখার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের। আবার দেশটির শাসনপ্রক্রিয়া অনুযায়ী কোনো দেশের সঙ্গে চুক্তি করার সময় রাজ্য সরকারকে পাশে রাখারও একটি বিধান রয়েছে। তবে যেকোনো চুক্তি সই করার পাশাপাশি তা বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই ২০১১ সালে যে কাঠামোতে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি চূড়ান্ত হয়েছিল, সেই অনুযায়ী চুক্তি সই হলে বাংলাদেশের জনগণ তাকে স্বাগত জানাবে।

স্বয়ংক্রিয় গাড়ির নতুন কোম্পানি ওয়েমো

স্বয়ংক্রিয় গাড়ির নতুন কোম্পানি ওয়েমো

 

https://www.facebook.com/pinjory.biswasগাড়ির জন্য আলাদা একটি কোম্পানি খুলছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। নতুন কোম্পানির নাম হবে ওয়েমো। মঙ্গলবার অ্যালফাবেটের কর্মকর্তারা নতুন কোম্পানির ঘোষণা দেন। এর মাধ্যমে গাড়ির গবেষণা ক্ষেত্র থেকে অর্থ আয়ের দিকে ঝুঁকল প্রতিষ্ঠানটি। 
দীর্ঘ সাত বছর ধরে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে গবেষণা চালাচ্ছিল গুগল। চালকবিহীন গাড়ির প্রযুক্তির ক্ষেত্রে বেশ এগিয়ে ছিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে উবার, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে এগিয়ে আসছে।
অ্যালফাবেটের স্বচালিত গাড়ি প্রযুক্তির প্রকল্প প্রধান জন ক্রাফসিক বলেন, ‘আমাদের প্রযুক্তি যে এখন উল্লেখযোগ্য জায়গায় এসেছে, এটি তারই সংকেত। আমাদের স্বচালিত গাড়ির প্রযুক্তি সব ক্ষেত্রে ব্যবহৃত হবে, তা ভাবা যায়। এত দিন এই কর্মসূচি গুগল এক্স ল্যাবের গোপন গবেষণার অংশ ছিল। কিন্তু ওয়েমো এখন মোবিলিটির দুনিয়ায় নতুন পথ খুলে দেবে।

অষ্টম বর্ষে এবিসি রেডিও

অষ্টম বর্ষে এবিসি রেডিও

 

https://www.facebook.com/pinjory.biswasঅষ্টম জন্মদিন। বিকেল সোয়া চারটায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের উদ্যাপন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, ভারপ্রাপ্ত অনুষ্ঠানপ্রধান এহসানুল হক টিটু, রেডিও জকি শারমিন, কিবরিয়াসহ এবিসির কর্মীরা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় ব্যান্ড পাওয়ারসার্জ, ব্ল্যাক, অভিনেতা মাজনুন মিজান, তৌসিফ মাহবুব, সাফা কবিরসহ অনেকে। শুভেচ্ছা জানাতে আরও এসেছিল বাংলালিংক, রবি, রেডিও ঢোল, ঢাকা এফএম ও সিম্ফোনি। জন্মদিনের অনুষ্ঠানে শিল্পী জর্জ লিংকন ডি’কস্টা, জয় শাহরিয়ার, তরুণ, শেখ সালেকিন গান পরিবেশন করেন।

প্রচ্ছদ বিনোদন সংগীত দুই বছর পর গানে ফিরলেন লতা

   প্রচ্ছদ     বিনোদন     সংগীত  দুই বছর পর গানে ফিরলেন লতা

 

 

https://www.facebook.com/pinjory.biswas
২০১৫ সালে শেষ গান গেয়েছিলেন তিনি, হিন্দি ছবি ডুন্নো ওয়াই টু… লাইফ ইজ অা মোমেন্ট ছবিতে। গানটি ছিল ‘জানে ক্যায়া হে, জানা ম্যায়নে’। শারীরিক অসুস্থতার কারণে এরপর আর গান করা হয়নি। ওই সময়ে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ–এর একটি সংবাদে জানানো হয়, জনপ্রিয় এই গায়িকা গানের জগৎ থেকে অবসরে যাচ্ছেন। এ খবরে বিস্মিত হন লতা। বলেন, ‘আমি এই পৃথিবীতে এসেছি কেবল গানের জন্য এবং শেষনিশ্বাসের আগ পর্যন্ত আমি গান করে যাব।’
স্বাস্থ্যের কারণে দুই বছর গান করেননি লতা। সম্প্রতি আবার গাইলেন তিনি। রেকর্ড করছেন ধর্মীয় ভক্তিমূলক গান (রাম রক্ষা স্তোত্রের ৩৮টি শ্লোক)। লতা মঙ্গেশকর বলেন, ‘দীর্ঘদিন ধরে গাইতে চাইছিলাম। সময়ের সঙ্গে পেরে উঠছিলাম না। অবশেষে শুরু করলাম। ইতিমধ্যেই দুটি শ্লোক রেকর্ড করা হয়েছে।’
হিন্দুস্তান টাইমস।

তুষারে ঢাকা পড়েছে নিউইয়র্ক

তুষারে ঢাকা পড়েছে নিউইয়র্ক

 



https://www.facebook.com/pinjory.biswasয। স্থানীয় সময় শনিবার ভোর রাতে শুরু হয় তুষারপাত। কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্কের অলিগলি, রাজপথ শ্বেত-শুভ্র হয়ে যায়। অব্যাহত তুষার পাতের কারণে দুপুরের দিকে ঢাকা পড়তে থাকে সব এলাকা। বাড়িঘরের আঙিনা দুই থেকে তিন ইঞ্চি পুরু তুষারে ঢাকা পড়ে যায়।

শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় গণপরিবহনের সংখ্যা এমনিতে কম। তার ওপর তুষারের কারণে যানবাহনের সংখ্যা আরও কমে যায়। জরুরি কাজ না থাকলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। তুষার পরিষ্কারে রাজপথে কাজ করছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের বিশেষ যানবাহনগুলো। পরিস্থিতি পর্যবেক্ষণে করছে আবহাওয়া বার্তা বিভাগ। তারা ঘণ্টায় ঘণ্টায় বুলেটিন দিয়ে তুষারপাতের সর্বশেষ অবস্থা জানাচ্ছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে তুষারপাত সংক্রান্ত খবর প্রচার করছে। আশার বাণী দিয়ে আবহাওয়া বার্তা বিভাগ বলছে, রোববার দেখা মিলবে সূর্যের। ওই দিন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি ফারেনহাইট।
নিউইয়র্কের নতুন অভিবাসীরা তুষারপাতকে উপভোগ করছেন। কুইন্সের এলমাস্টের বাসিন্দা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘তুষারের মধ্যে কাজে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হিসেবে এই তুষারপাতকে উপভোগ করছি।

George Michael’s lover Fadi Fawaz told to STAY AWAY from singer's home

George Michael’s lover Fadi Fawaz told to STAY AWAY from singer's home

 

https://www.facebook.com/pinjory.biswas: George Michael's partner was told not to go to the late singer's house, by his lawyers

The singer’s lawyers urged Fadi Fawaz, 40, to avoid visiting his home in Goring, Oxon, where George body was found on Christmas Day.
They have also advised him to avoid turning up at the singer’s property in Highgate, London – now a shrine for grieving fans.
A source close to George told the Daily Star Sunday: “Fadi has been advised by the ‘estate’ managing George’s affairs to stay away.